Daily Gazipur Online

অতিদরিদ্রদের সবধরণের সুবিধা দিচ্ছে বর্তমান আ.লীগ সরকার : যুগ্ম সচিব

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (কাবিখা) আবু বকর সিদ্দিক বলেছেন, অতিদরিদ্রদের সবধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। যাদের জমি আছে ঘর নেই, সরকার তাদের ঘর নির্মাণ করে দিচ্ছে। পর্যায়ক্রমে এসব অসহায় সকল মানুষদের বসবাসের জন্য গৃহ নির্মাণ করে দেয়া হবে।
যুগ্ম সচিব আরও বলেন, মানুষের মুখে এখন আর মঙ্গা শব্দ শুনতে হয় না। অসহায় মানুষদের ১০ টাকা কেজিতে চাল দেয়া হচ্ছে। কার্তিক মাসে অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এসব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।
শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামে কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।