Daily Gazipur Online

আন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা শাওনের ইন্তেকাল

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : সামাজিক সংগঠন আন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক এম এস এইচ শাওনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা, দৈনিক বর্তমান কথার চট্টগ্রাম নগর প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আ.ল.ম হুমাইর কায়সান, ডিরেক্টর সৈয়দ মুহাম্মদ রেজা জামি, সৈয়দ মুহাম্মদ কাজেম, ফাউন্ডেশনের সভাপতি সাফায়েত অন্তর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, একজন প্রতিশ্রæতিশীল লেখক ও সমাজকর্মীর এ বিয়োগ অপূরণীয়। উল্লেখ্য, এম এস এইচ শাওন ৬ এপ্রিল সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।