Daily Gazipur Online

আল্লামা পীর সাকিব ইকবাল সামী চট্টগ্রাম ত্যাগকালে বিমানবন্দরে সংবর্ধিত

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ইংল্যান্ডের বার্মিংহাম থেকে আসা আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা পীর সাকিব ইকবাল সামী (মু.জি.আ) ১৪ মার্চ শনিবার চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হতে বেলা ১টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে চট্টগ্রাম ত্যাগ করবেন। শানে মোস্তফা (দ.) প্রচার ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে দুপুরে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মেহমানকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, এইচ এম মন্জুরুল আনোয়ার, মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা মুফতি নেজাম উদ্দিন, মুহাম্মদ ইসমাইল, মাষ্টার মুহাম্মদ ইছমাইল হোসেন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ দিদারুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ ওমর আলী, মুহাম্মদ মুসা, মুহাম্মদ হামেদ রেযা, মুহাম্মদ আলা উদ্দিন জিলানী, মুহাম্মদ আব্দুল্লাহ আল মুনীর, মুহাম্মদ রবিউল মোস্তফা, মুহাম্মদ জানে আলম কাদেরী, আ.ল.ম কায়সান, মুহাম্মদ আশিকুর রহমান, মুহাম্মদ জাওয়াদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ বুরহান, মুহাম্মদ নিজাম কাদেরী প্রমুখ। উল্লেখ্য, তিনি গত ১১ মার্চ শানে মোস্তফা (দ.) প্রচার ফোরাম বাংলাদেশের ব্যবস্থাপনায় এক সংক্ষিপ্ত সফরে চট্টগ্রামে আগমন করেন। উল্লেখ্য, আল্লামা পীর সাকিব ইকবাল সামী (মু.জি.আ) ঢাকায় দুটি প্রোগ্রামে অংশগ্রহণ করে আগামী ১৯ মার্চ ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।