Daily Gazipur Online

ঈদ চমক নিয়ে ইমরান

ডেইলি গাজীপুর বিনোদন: ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের নতুন গানের মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘কে তোমাকে এত ভালোবাসতে পারে’। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। আর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। ভিকি জাহেদের পরিচালনায় গানটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন পায়েল। প্রকাশের অল্প সময়ের মধ্যে বেশ ভালো সাড়া মিলছে বলেও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, গানটির অডিওর সঙ্গে মিল রেখে একটি সুন্দর ভিডিও করা হয়েছে। চমকও রয়েছে ভিডিওতে। এরইমধ্যে গানটি থেকে ভালো সাড়া পাচ্ছি। ঈদে গানটি শ্রোতা-দর্শকদের জন্য আমার পক্ষ থেকে উপহার।