Daily Gazipur Online

কলাপাড়ায় বিএনপির মহিলা দলের সদস্য তিনদিন ধরে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য রোজিনা আক্তার পপি ১৭ মার্চ রবিবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। তিনদিনেও তার কোন খোঁজ না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে (৭৬৭)। মঙ্গলসসুখ সড়কের বাসিন্দা রোজিনা আক্তার তিন সন্তানের জননী। রোজিনার শাশুড়ি মোসাম্মৎ রেনু বেগম জিডিতে উল্লেখ করেছেন, ১৭ মার্চ দুপুরে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। এরপর উঠে আর ছেলে বউ রোজিনাকে খুজে পাচ্ছেন না। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। রোজিনা আক্তার কলাপাড়া বিএনপির একাংশের নারী নেত্রী। তার স্বামী শফিকুল ইসলাম মোল্লা ঢাকায় কর্মরত। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অনুসন্ধানের কাজ চলছে।