Daily Gazipur Online

কাপাসিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি সিংগাপুর প্রবাসী এর উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নামিলা ফুটবল একাদশ বনাম কপালেশ্বর ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। ১৯ আগস্ট বিকালে কপালেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এ টুনামেন্ট সম্পন্ন হয়।
সংগঠনের মো. খাইরুল পাশা আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক সোহেল রানা সাহেল। বিশেষ অতিথি ছিলেন সিংহশ্রী ইউনিয়ন যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মান্নান, মকবুল হোসেন প্রমুখ।
প্রীতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ১-২ গোলে কপালেশ্বর ফুটবল একাদশ বিজয় লাভ করে।