Daily Gazipur Online

কাপাসিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুররে কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই এর পরিচালক ভোরেপাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. কাজী এরতেজা হাসান বিদ্যলয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি বাস উপহার দেন।
বিদ্যালয়ের সভাপতি ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বারভিটার প্রেসিটেন্ট ও এফবিসিসিআই এর পরচিালক মো: হাবিবুল্লাহ ডন, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ভোরেপাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. কাজী এরতেজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজগর রশিদ খান, সাবেক অদিরিক্ত সচিব আইয়ুবুর রহমান খান, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার নুরুজ্জামন,উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা প্রমূখ।
ড. কাজী এরতেজা হাসান বলেন, নিজের মাতৃভুমিকে ভালবাসা হল ঈমানের অংশ, যার দেশের প্রতি ভালবাসা নাই তার ঈমানের পূর্ণতা হবে না। প্রত্যন্ত অঞ্চলে এমন সুন্দর অনুষ্ঠান আর কোন সময় দেখিনি। অত্র বিদ্যালয়ের সভাপতি অত্যান্ত ভাল মানুষ তাই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত ভাল অনুষ্ঠান করতে পেরেছে।
এফবিসিসিআই এর পরিচালক ভোরেপাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. কাজী এরতেজা হাসান বিদ্যলয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি বাস উপহার দেন।