Daily Gazipur Online

কাপাসিয়া উপজেলা নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে কাপাসিয়া উপজেলায় ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোসা: ইসমত আরা ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীরের কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম জমাদেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত মো: আমানত হোসেন, স্বতন্ত্র মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, স্বতন্ত্র মো: রুহুল আমীন, স্বতন্ত্র মো: আনিছুর রহমান, জাতীয় পার্টির এনামুল কবির, জাকের পার্টির মো. মোশারফ হেসেন, ইসলামী ঐক্যজোটের আসমা সুলতানা। ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসাদ, আব্দুল মজিদ দর্জি, হাফিজুল হক চৌধরী, মাহবুবুল আলম বাবলু, সাইফুল মোল্লা, রওশন আরা সরকার, মাহমুদা খানম ।
সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, যাচাই বাছাই হবে ২৮ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহর ৭ মার্চ, ২৪ মার্চ ভোট গ্রহন হবে ।