Daily Gazipur Online

গাজীপুরে বিনামূল্যের বই পেতে স্কুল প্রতি লাগে ১০০০ টাকা !

স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় সরকারের দেওয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি বই, কিন্টারগার্ডেন স্কুল গুলোর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নামে স্কুল প্রতি এক হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে।
এ চাঁদা গ্রহনে উপজেলা শিক্ষা অফিসারসহ কিছু কর্মকর্তা এবং শিক্ষক নেতারাও জড়িত বলে অনেক কিন্ডারগার্ডেন স্কুলের মালিক নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন।
অনুসন্ধানে জানা যায়, উপজেলা শিক্ষা অফিসে শিক্ষক নেতা সহ সকল কর্মকর্তা সিদ্ধান্ত নেয়, প্রতি কিন্ডারগার্টেন স্কুল থেকে বই বিতরণ বাবদ ১ হাজার টাকা করে নেয়া হবে। সেই অনুযায়ী এলাকা ভিত্তিক টাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন শিক্ষক নেতাদের। টাকা উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক নেতার সাথে কথা বলে সত্যতা পাওয়া যায়। টাকা উত্তোলনকারী শিক্ষক নেতারা স্বীকার করেন টাকা না দিলে বই পাওয়া যাবে না। আগে আমরা বিভিন্ন স্কুলের মাধ্যমে বই পেতাম এখন টাকা দিয়ে সরাসরি বই পাচ্ছি। আমাদের রেজিস্ট্রেশন জনিত কিছু জটিলতা থাকায় বিনিময়ে আমরা বই নিচ্ছি। কয়েকজন শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক বলেন, দয়া করে আপনারা নিউজ করবেন না, নিউজ করলে আমাদের সমস্যা হয়ে যাবে। ১ হাজার টাকা গেলেও বই তো পাচ্ছি। তাদেরকে বলা হলে সরকার তো বই সম্পন্ন ফ্রিতে দিচ্ছে টাকা দিবেন কেন। এ বিষয়ে তারা চুপ হয়ে যায়।
এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান কে ফোন দিলে উনি ফোন রিসিভ করেনি। উনাকে এসএমএস করলেও উনি কোনো উত্তর দেয়নি। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আরা পারভীনকে ফোন দিলে উনি ব্যস্ততা দেখিয়ে ওনার পাশের জনকে ফোনটি ধরিয়ে দেন। ফোনের অপর প্রান্তের ব্যক্তির কাছে গাজীপুর সদর উপজেলায় কতগুলো কিন্ডারগার্টেন স্কুলের বই দিচ্ছেন জানতে চাইলে উনি বলেন, এখনো তালিকা সম্পন্ন করিনি দুই একদিনের মধ্যে তালিকা সম্পন্ন হবে। তবে ৭০০/ ৮০০ শিক্ষা প্রতিষ্ঠান তো হবেই। ওনার হিসাব যদি সঠিক হয়ে থাকে তো সেই হিসেবে প্রায় ৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে বই বিতরণের নামে   ।তথ্যসূত্র:বাংলাভূমি