Daily Gazipur Online

গাজীপুরে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মঙ্গল শোভাযাত্রা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যে লালিত বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে গাজীপুরে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমী ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান আলী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান আব্বাস আলী, সিনিয়র শিক্ষক সুরুজ জামান মাস্টার, আবুবক্কর সিদ্দিক, চৌধুরী আশ্রাফ হোসেন, আশ্রাফ আলী, মেহেদী হাসান, রিনা রাণী গাঙ্গলী, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার তামান্না, মঞ্জুরুরল ইসলাম, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন, তাহেরা আক্তার, নবীর হোসেন, নাছরিন মমতাজ, সাবিয়া সুলতানা প্রমুখ। মঙ্গল শোভাযাত্রাটি টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে শুরু করে টঙ্গী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আহসান উল্লা মাস্টার একাডেমীক ভবন অডিটোরিয়ামে এসে বাংলার ঐতিহ্যে তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।