Daily Gazipur Online

গাবতলীতে বিএনপির নেতা নতুনের নিঃশর্ত মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাফিল

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক কারাবন্দী এনামুল হক নতুনের নিঃশর্তে মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে রবিবার বাদআছর যুবদল নেতা রুহুল আমিন রুহুল এর উদ্যোগে বালিয়াদিঘীর কালাইহাটা উত্তরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আব্দুর করিম, বিএনপির নেতা মোস্তাফিজার রহমান সুজন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, মজনু, ফরহাদ, মমিন, মিজানুর, পিন্টু, হালিম, খুসবু, আমিনুর, রফিকুল, মাওঃ লোকমান হাকিম সহ স্থানীয় মুসল্লীগন এবং তহেরুন নেছা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষাথীগন প্রমূখ।