Daily Gazipur Online

চলে গেলেন গায়ক-নাট্যকার শান্তনু বিশ্বাস

ডেইলি গাজীপুর বিনোদন: ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গায়ক, লেখক ও নাট্য ব্যক্তিত্ব শান্তনু বিশ্বাস । তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সংস্কৃতিকর্মী কামরুল হাসান বাদল জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শুক্রবার বিকেল ৪টার দিকে মারা যান শান্তনু।
পারিবারিক সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার অসুস্থ হওয়ার পর তাকে চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা। তিনি ইস্পাহানি গ্রæপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই কণ্ঠশিল্পীর বিশ্বাসের চারটি একক ও দুটি যৌথ অ্যালবাম রয়েছে।