Daily Gazipur Online

জাতীয় শোক দিবস উপলক্ষে শাহরাস্তিতে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, জাতীয় হিফজ ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা ও দোয়া মাহফিল করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন শাহরাস্তি শাহরাস্তি শাখার উদ্যোগে গুলাচী বাড়ি দারুল আরকান মাদ্রাসায় এটি পালিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন শাহরাস্তি উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মো. জাভেদ হোসেনের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, মফস্বল সাংবাদিক ফোরাম শাহরাস্তি শাখার সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, ইফার কেয়ারটেকার মো. সরব আলী, শিক্ষক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ইউনিয়ন পর্যায়ের সকল কেয়ারটেকার, শিক্ষক ও শিক্ষীকাবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে জাতীয় হিফজ প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।