ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও গণভোজ শনিবার রাতে মহানগর কৃষকলীগের সভাপতি, ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান, মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য গাজীপুর-১৩ বেগম শামসুন্নাহার ভূঁইয়া,
