Daily Gazipur Online

টঙ্গীতে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গীতে শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আইনাল মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে। বুধবার সকালে গাজীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আইনাল মিয়া শরীয়তপুর জেলার কোদালপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ৬ বছর আগে আইনাল মিয়ার স্ত্রী তিন কন্যা সন্তান রেখে মারা যায়। এরপর আইনাল মিয়া দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীও তাকে ফেলে চলে যায়। পরে তিনি মেয়েদের নিয়ে বসবাস করছিলেন। ২০১৫ সালের ১৫ এপ্রিল আইনাল মিয়া ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার ১২ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণের ফলে মেয়েটি অন্ত:স্বত্তা হয়ে পড়ে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে মেয়েটিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে মেয়েটি তার বাবার হাতে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। এরপর মেয়েটির পক্ষে প্রতিবেশী রেখা বেগম বাদী হয়ে ওই বছরের ৩১ আগষ্ট টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আইনালকে গ্রেফতার কওে জেল হাজতে পাঠায়। টঙ্গী থানার উপপরিদর্শক পরিমল বিশ্বাস তদন্ত শেষে আইনাল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন শুনানি ও যুক্তিতর্ক শেষে বিচারক এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন।