Daily Gazipur Online

টঙ্গীতে প্রতিবন্ধী শ্রমিকদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও অর্থ প্রদান

ডেইলি গাজীপুর প্রতিবেদক:গাজীপুরের টঙ্গীতে আজ ( ০৭ জুন ২০২২) মঙ্গলবার কর্মজীবী নারী’র উদ্যোগে বিসমিল্লাহ্ কম্পিউটার ইন্সটিটিউট এর সহযোগিতায় কর্মক্ষম প্রতিবন্ধী শ্রমিকদের কারিগরি দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ “সার্টিফিকেট ইন-অফিস এ্যাপ্লিকেশন” কোর্স শেষে সার্টিফিকেট ও অর্থ প্রদান করেন।


কর্মজীবী নারীর ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মো. বেলাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর ক্যাম্পিং এন্ড এডভোকেসি অফিসার কাজী গুলশান আরা দিপা,কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গীর মাঠর্কমকর্তা মোঃ শফিকুল ইসলাম, কর্মজীবী নারীর ক্যাফেটেরিয়া ইন্চার্জ মমিনুর রহমান, বিসমিল্লাহ্ কম্পিউটার ইন্সটিটিউট এর মালিক খালিদ হাসান প্রমুখ।
২০ জন কর্মক্ষম প্রতিবন্ধী শ্রমিককে “সার্টিফিকেট ইন-অফিস এ্যাপ্লিকেশন” কোর্স শেষে প্রত্যককে সার্টিফিকেট ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করে।