Daily Gazipur Online

টঙ্গীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মৃদুল আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠবস্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ, ডিবি, র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ নেত্রী তুফানির নাতিকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী মৃদুল দীর্ঘদিন নেত্রী তুফানির বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসতো।
এলাকাবাসি জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ, ডিবি, র‌্যাব যৌথভাবে নেত্রী তুফানির বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ তুফানির নাতি মাদক ব্যবসায়ী মৃদুলকে আটক করে গাজীপুর নিয়ে যাওয়া হয়।