ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বারাকা নারী ও পুরুষ ড্রপ-ইন সেন্টার (DIC) এবং কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
আজ ১ ডিসেম্বর ২০২৫ বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় বারাকা নারী ও পুরুষ ড্রপ-ইন সেন্টার (DIC) এবং কারিতাস উদ্যম প্রকল্পের যৌথ উদ্যোগে সচেতনতামূলক এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সেবাগ্রহীতা, স্থানীয় জনগণ, শুভাকাঙ্খী, এনজিও, শিক্ষক, সামাজিক দল, ক্লাব ও সুরক্ষা কমিটির প্রতিনিধি এবং বারাকার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি প্ল্যাকার্ড ও ব্যানার সহযোগে সক্রিয়ভাবে অংশ নেন।

এ সময় প্রজেক্ট ইনচার্জ অতনু বড়ুয়া অন্তু উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় নিশ্চিত করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, বারাকা ডিআইসির নেটওয়ার্ক অফিসার শাহরিয়ার শিমুল, কারিতাস এসডব্লিউভিসির জুনিয়র প্রোগ্রাম অফিসার দেবব্রত পাল, কারিতাস উদ্যোম প্রকল্প টঙ্গীর ইনচার্জ কর্মকর্তা শফিকুল ইসলাম,টঙ্গী নতুন বাজার কমিটির যুগ্ম ও সাধারণ সম্পাদক মো: হান্নান আজিজ,টঙ্গী ওষুধ ব্যবসায়ী সমিতির নেতা হাজী আহসান উল্লা প্রমুখ।
এই মানববন্ধন কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে এইডস সম্পর্কিত সঠিক তথ্য, সচেতনতা ও ইতিবাচক মনোভাব বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং বারাকা বিশ্বাস করে যে ধারণা, সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে একটি এইডসমুক্ত সমাজ গড়া সম্ভব। এইচআইভি/এইডস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নিরাপদ জীবনাচরণের মাধ্যমে সংক্রমণ ঝুঁকি কমানোর আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, এইডস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং পরীক্ষাকে লজ্জা নয়, দায়িত্ব হিসেবে নিতে হবে।
