অলিদুর রহমান অলি: টঙ্গীতে শুক্রবার সন্ধ্যায় আউচপাড়া মোক্তার বাড়ী রোড এলাকায় বৃহত্তম ফরিদপুর জনকল্যাণ সমিতির গাজীপুর মহানগরের ৫৪নং ওয়ার্ড কমিটির পরিচিতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তম ফরিদপুর জনকল্যাণ সমিতির ৫৪নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মশিউর রহমান শিমুলের সঞ্চালনায় ও সভাপতি হাজী মো: শাহ আলম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৃহত্তম ফরিদপুর জনকল্যাণ সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি কে এম শাহ আলম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদক হাজী গোলাম কুদ্দুস মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী বিল্লাল হোসেন মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তম ফরিদপুর জনকল্যাণ সমিতির ৫৪নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মিলন খন্দকার, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি মো: সফিক প্রমুখ। আলোচনা শেষে আগামী দুই বছরের জন্য হাজী মো: শাহ আলম মোল্লা সভাপতি, মিলন খন্দকার সাধারণ সম্পাদক ও কাজী মশিউর রহমান শিমুল কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ৫৪নং ওয়ার্ড কমিটি ঘোষনা করেন।
টঙ্গীতে বৃহত্তম ফরিদপুর জনকল্যাণ সমিতির ৫৪নং ওয়ার্ড কমিটির পরিচিতি অনুষ্ঠান
