ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরন ও পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ব না থাকার অপরাধে একটি জুস কারখানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে দত্তপাড়ার বনমালা রোডে বেঙ্গ সি ফুড নামের একটি জুস কারখানায় এ অভিযান পরিচারনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক রিনা বেগম।
ভ্রাম্যমাণ আদালতের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক রিনা বেগম জানান, চলমান ও পবিত্র রমজানে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডে মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে বেঙ্গ সি ফুড নামের জুস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমান করেন। এর আগে বিভিন্ন অপরাধে কয়েকটি মুদি দোকন ও ডিমের আড়তের মালিকদেরকে ২৬ হাজার টাকাসহ মোট ৭৬ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত।
রিনা বেগম আরও জানান, এটি আমাদের চলমান অভিযান, তবে রমজান মাসে এ অভিযান আরও জোরদার কর হয়েছে। ইতিমধ্যে সব প্রতিষ্ঠানকে এ ধরনের অপরাধ থেকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।