Daily Gazipur Online

টঙ্গীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বুধবার বিকেলে শুভেচ্ছা মিছিল করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। মিছিলটি চেরাগআলী থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগীয় সহ-সভাপতি এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
এতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুষার, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, স্বপন, শাকিল, পারভেজ, ইকবাল হোসেন, মোজাম্মেল হক, বাদল ও কাওছার প্রমুখ।