ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড দত্তপাড়া মাওলানা ভাষানী রোড বনমালা রেলগেইট এলাকায় রাজউক ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্ল্যানবিহীন নির্মিত ১০তলা ভবন ফেমাস টাওয়ার থেকে সোমবার পড়ে নির্মাণ শ্রমিক সাহাদাত মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা পঙ্গু হাসপাতাল সূত্রে জানা যায়, সাহাদাত হোসেন ১০তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। তার ডান পা ভেঙ্গে গেছে এখনও তার জ্ঞান ফিরেনি। তাই তাকে নিরব পরিচর্যা কেন্দ্র আইসিওতে রাখা হয়েছে।
এলাকাবাসী জানান, রাজউক ও গাজীপুর সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় ও এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ফেমাস টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো: ইব্রাহিম মিয়া, নাজির আহমেদ, নজরুল ইসলাম ভবন নির্মাণের নিয়ম-কানুন অমান্য করে নিজ ইচ্ছাকৃতভাবে ১০তলা ভবন নির্মাণ করছেন। ইতিপূর্বে ভবন নির্মাণ অবস্থায় পাশে বসবাসরত সুমন মিয়ার বাড়িতে, মনিরের বাড়িতে, হারুনের বাসায় নির্মাণাধীন সরঞ্জাম ইটা, বাঁশ, শাবাল, পড়ে পার্শ্ববর্তী লোকের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও এলাকাবাসীর উদ্যোগে অপরিকল্পিতভাবে রাজউক ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্ল্যান বহিভূত বহুতল ভবন নির্মাণ করায় এলাকাবাসীর উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনে গত ২৩ মে ২০১৯ইং বাড়ি নির্মাণে অনিয়মের কারণে পাশের বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের উদ্যোগে প্ল্যানবিহীন বহুতল ভবন নির্মাণ করায় এবং ইটা, সুরকি, সাবল, রডের টুকরা, কাঠ-বাঁশ, প্লেনসিট ও নির্মাণ সামগ্রী পড়ে আশপাশের লোকজনের ব্যাপক ক্ষতি ও দুর্ঘটনা ঘটছে অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশন একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করা সত্যেও রাজউক ও গাজীপুর সিটি কর্পোরেশন কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।