Daily Gazipur Online

টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী পূর্ব থানা ৫৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত,শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে টঙ্গীর নতুন বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর বিএনপি’র ১ নং যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু,গাজীপুর মহানগর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা,বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি,মামুনুর রশিদ এবং টঙ্গী পূর্ব থানার বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে, দুঃস্হ ও এতিমতের মাঝে খাবার বিতরন করা হয়।