Daily Gazipur Online

টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদুল ইসলাম জঙ্গীর মায়ের ইন্তেকাল

মমতাজ বেগম
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জঙ্গীর মা, মমতাজ বেগম (৮০) শনিবার রাত সোয়া ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর ইউনিয়নে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, মহানগর নবীন লীগের সভাপতি পলাশ মাহমুুদ, ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান পলাশ।