Daily Gazipur Online

টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী, কৃষক রত্ম জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কৃষকলীগের ৩ মাসব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। পশ্চিম থানা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদীর পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম মোল্লা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুল কাদির মন্ডল, দপ্তর সম্পাদক জহিরুল হক জহির, বাসন থানা কৃষকলীগের সভাপতি আব্দুস সালাম মাষ্টার, টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সহ সভাপতি আব্দুস সালাম মাতাব্বর, হাজী দুলাল খান, ইব্রাহিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক হাজী মোখলেছুর রহমান, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, কামাল হোসেন, মো: তালেব আলী ফকির প্রমুখ।
এ সময় গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: হেলাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ম শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমিরচন্দ্র ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম সিদ্দিক সারাদেশে কৃষকলীগের ৩ মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে গাজীপুর মহানগর কৃষকলীগ গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডে কৃষকলীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। সবাই যেন বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। আমরা প্রতিটি ওয়ার্ডে কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচিত উপস্থিত থেকে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি।