মোল্লা তানিয়া ইসলাম তমাঃ করোনাভাইরাসের টিকা নিয়েছেন ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা যুবলীগের সংগ্রামী আহবায়ক নিত্য চন্দ্র ঘোষ । বৃহস্পতিবার ( ১৮ই ফেব্রæয়ারি) গাজীপুরের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে দুপুর ১টার দিকে টিকা নেন তিনি । এসময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যসহ আওয়ামী- যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । আতঙ্কের মধ্য দিয়ে মহামারীর প্রায় এক বছর পার করার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। এরপর ৭ ফেব্রæয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয় । এরপর সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতনরা টিকা নেন । এছাড়াও সারাদেশে বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষ টিকা নিচ্ছেন। টিকা নেওয়ার পর যুবলীগ নেতা নিত্য চন্দ্র ঘোষ বলেন , ভ্যাকসিন এটা খুবই সাধারণ একটি বিষয় । খুব ছোট একটি নিডল । এটি নেওয়ার সময় আমি কোন ব্যথা অনুভব করিনি । ভ্যাকসিন নিলে ক্ষতি হবে এটা একটা অপপ্রচার । তিনি সকলকে ভ্যাকসিন নেওয়ার আহবান জানান ।