Daily Gazipur Online

ডুয়েট অফিসার্স এসোসিয়েশন কমিটির শপথ গ্রহণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর অফিসার্স এসোসিয়েশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশল অফিসের তত্তাবধায়ক প্রকৌশলী ও অফিস প্রধান ইঞ্জিনিয়ার মো. মামুনুর রহমান। গত ২৪ জানুয়ারি, ২০১৯ অনুষ্ঠিত নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামি দুই বছরের জন্য নির্বাচিত হয়।
নির্বাচিত এই ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে শপথ বাক্য গ্রহণ করেন সভাপতি পদে কম্পট্রোলার অফিসের ডেপুটি কম্পট্রোলার খো. নুর-এ-আলম এবং সাধারণ সম্পাদক পদে রেজিস্ট্রার অফিসের লিগ্যাল অ্যান্ড এস্টেট অফিসার মো.শামছুদ্দিন।
এছাড়া কমিটির অন্যান্যদের মধ্যে শপথ গ্রহণ করেন সহ-সভাপতি পদে সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুন আহম্মেদ খোয়াজ ও সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. আবুল হাসেম। যুগ্ম সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার মোমিনুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার মো. জহিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে টেকনিক্যাল অফিসার মো. শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সহকারী সেকশন অফিসার মো. নাজির মিয়া সরকার, ক্রীড়া সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার মো. মাজেদুল ইসলাম, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সহকারী টেকনিক্যাল অফিসার মো. ফিরোজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে সহকারী সেকশন অফিসার মো. শরিফুল ইসলাম, মহিলা সম্পাদক পদে সিনিয়র ইনস্টুমেন্ট ইঞ্জিনিয়ার নিহার আক্তার এবং নির্বাহী সদস্য পদে সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. জাহাঙ্গীর আলম, ডেপুটি কম্পট্রোলার (অডিট) মো. আবু জাফর ও ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আওয়াল সিদ্দিকী।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, গনিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা, ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।