Daily Gazipur Online

তানোরে মৎস্য চাষীদের মাঝে পোনা প্রদর্শনীর উপকরণ বিতরণ

স্বপন,তানোর(রাজশাহী)প্রতিনিধি: তানোর উপজেলায় ২০২১-২২ইং অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য চাষীদের মাঝে পোনা প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়েছে।
আজ ৯জুন (বৃহস্পতিবার) বেলা ১১-০০ টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলা মৎস্য সম্পদ উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুল আলম (ভারপ্রাপ্ত)এর সঞ্চলনায় ও তানোর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ- এর সভাপতিত্বে ২০২১-২২ইং অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন,মো লুৎফর হায়দার রশিদ ময়না, চেয়ারম্যান, তানোর উপজেলা পরিষদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সরদার।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেনসহ সবদপ্তর এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও তানোর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।