বিশেষ সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ঢাকা-১৮ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা -১১ আসন থেকে নির্বাচনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর, ২০৩৫) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বিএনপি ও জামায়াতে ইসলামী সূত্র গুলো বলছে, গত ৩ নভেম্বর, ২০২৫ ঢাকা -১৮ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির দলীয় প্রার্থী এস, এম জাহাঙ্গীর হোসেনকে দকীয় ভাবে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয় অধ্যাপক আশরাফুল ইসলামকে।
