Daily Gazipur Online

দার্শনিক অধ্যাপক সাইদুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

বক্তব্য রাখছেন প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দার্শনিক অধ্যাপক সাইদুর রহমান এর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক যায়যায়দিন মিডিয়া কমপ্লেক্সে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে কল্যাণ দর্শনের প্রবক্তা শিক্ষাবিদ ও জনদরদী প্রিন্সিপাল সাইদুর রহমান এর সন্তান সাংবাদিক শফিক রেহমান এর সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী প্রধান ভাষা সৈনিক তালেয়া রেহমান, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট হাসান তারিক চৌধুরী, অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রাক্তন জেনারেল ম্যানেজার মোঃ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক কার্য নির্বাহী সদস্য নাসির উদ্দীন বুলবুল সহ প্রমুখ।


শিক্ষাবিদ, দার্শনিক, সমাজসেবক সাইদুর রহমান ব্রাহ্মণবাড়িয়াজেলার নবীনগরের রছুলাবাদ গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। একজনমেধাবী ছাত্র ছিলেন এবং শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দেন। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকস্তরে তিনি তৎকালীন অবিভক্ত ভারতে মেধা তালিকায় স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়থেকে দর্শন বিষয়ে স্নাতক সম্মান (১৯৩১) ও এমএ (১৯৩২) উভয় পরীক্ষায় তিনি অসাধারণফলাফল অর্জন করেন। ছাত্রজীবন শেষ হওয়ার পরপরই তিনি রাজশাহী কলেজে দর্শনের অধ্যাপকহিসেবে যোগ দেন। পেশাগত জীবনে সাইদুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকরেন। কলকাতার বিখ্যাত বেকার হোস্টেলের সুপার, চট্টগ্রাম বিভাগের ইন্সপেক্টর অব স্কুলস,শিক্ষা বিভাগের স্পেসাল ইন্সপেক্টর অব এডুকেশন, স্পেসাল অফিসার ইন এডুকেশন ইত্যাদিপদে দায়িত্ব পালনে তিনি কৃতিত্বের পরিচয় দেন। ১৯৪৭ থেকে ১৯৫২ সালের মধ্যে তিনি স্বল্পসময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগেখন্ডকালীন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। সাইদুর রহমান ১৯৫৭ সালে কমনওয়েলথ বৃত্তি নিয়েবিলেত যান এবং ‘অরগ্যানাইজেশন এন্ড এডমিনিস্ট্রেশন এন্ড ফারদার এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণগ্রহণ করে দেশে ফিরে আসেন। ১৯৬৩ সালে তিনি জগন্নাথ কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। এ সময়তিনি বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে কলেজের শান্তি-শৃঙ্খলা ও সুস্থপরিবেশ ফিরিয়ে আনেন। কলেজে পাকিস্তান সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া সহশিক্ষার ব্যবস্থাতিনি পুনরায় চালু করেন। বিশাল কলেজের বিপুল সাংস্কৃতিক ও প্রগতিশীল কর্মকান্ডকে যুবসমাজও দেশবাসীর মধ্যে প্রচারের উদ্দেশ্যে তিনি কলেজ বার্তা নামে একটি পত্রিকা প্রকাশ করেন।তাঁর আমলেই এ কলেজে দুই শিফটে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় এবং নৈশকালীন বি.এসসি কোর্সচালু হয়। এছাড়া তিনি ১৯৬৭ সাল পর্যন্ত চট্টগ্রাম কলেজ, ঢাকা কলেজ, ইডেন গার্লস কলেজসহদেশের বিভিন্ন কলেজে অধ্যাপক ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।