Daily Gazipur Online

নবীনগরে কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাবাডি সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ২০-৩০ পয়েন্টে নবীনগর কাবাডি স্কোয়াডকে পরাজিত করে। গত শনিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। জামাল হোসেন পান্না ও সিটিভি’র সিইও রবিন সাইফ-এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান সমন্বয়ক রিফাতুল হক, কেন্দ্রীয় যুবলীগনেতা আলামিনুল হক আলামিন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দীন মনির, সাধারণ সম্পাদক সাইদুনবীনগরে কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিতল আলম সোরাফ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ প্রমুখ।