Daily Gazipur Online

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

স্টাফ রিপোর্টার : পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
এর আগে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে পর্যাবেক্ষণে রাখা হয়। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওসমান হাদি।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) রাতে পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান আদনান।
এদিকে, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজও তার ইন্তেকালের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ৯টা ৪৩/৯টা ৪৪ মিনিটে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
উল্লেখ যে, গত ১২ ডিসেম্বর, ২০২৫ দুপুর আনুমানিক ২ টা ২০ মিনিটে পল্টন থানার বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি ‍উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।