Daily Gazipur Online

নির্বাচন কমিশনে তারেক রহমানের আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজ শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫) দুপুরে নির্বাচন কমিশনে উপস্থিত হবেন তিনি।
এ উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ভবন ও এর আশেপাশে বাংলাদেশ সেনাবাহিনী, এলিট ফোর্স র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ভবনের বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, ভোটার হিসেবে নিবন্ধন করতে আজ শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবেন।