মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুল কবির সিদ্দিকী।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, প্যানেল মেয়র নূর হোসেন, বালিঘাটা মাল্টিপারপাস সোসাইটি লি. এর সম্পাদক আব্দুস সামাদ মন্ডল, জয়পুরহাট জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা সমবায় অফিসের পরিদর্শক আব্দুল মজিদ, বন্ধন বহুমখী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সম্পাদক শাহিদুল ইসলাম শামীম প্রমূখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।