Daily Gazipur Online

পূবাইলে আলরাজী পলিমার কারখানায় আগুন

মোঃ রাজীব হোসেন : গাজীপুর মহানগরের ৪২নং ওয়ার্ডের নারায়ণকুল এলাকায় অবস্থিত আলরাজী পলিমার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডেপুটি আ্যসিস্ট্যান্ট ডাইরেক্টর মোঃ মামুনুর রশিদ জানান পূবাইলের আলরাজী পলিমার কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে টঙ্গীর দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ধারনা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আলরাজী পলিমার কারখানার জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান যে, প্রাথমিক ধারনা মতে পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।