Daily Gazipur Online

পূবাইলে পুলিশ প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মত বিনিময় অনুষ্ঠিত

মোঃ রাজীব হোসেন, পূবাইল, গাজীপুরঃগাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজার ইসতিহাক কমার্শিয়াল কমপ্লেক্সে পূবাইল থানা পুলিশের উদ্যোগে আজ বিকেলে চুরি, ছিনতাই, ডাকাতি রোধে সি.সি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিস। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক আলোচক হিসাবে ছিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ। লতা হারবাল বিডি লিমিটেড এর চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম, ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বি.এ, বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাজিবুল হাসান রাজীব প্রমুখ।