মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইলে বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুন্না (১৩) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে গাজীপুর মহানগরের ৪০নং ওয়ার্ডের ইছালি এলাকায় এ ঘটনা ঘটে। মুন্না গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের নীলের পাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে।
স্থানীয়রা বলেন, রবিবার সকাল ১১টার দিকে কিশোর মুন্না তার বন্ধুদের সঙ্গে ইছালি ব্রিজের পাশে বিলে গোসল করতে নামে । কম পানিতে গোসল করতে নেমে মাতামাতি করে বেশি পানিতে যেতেই সে ডুবে যায়। পরে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উদ্ধারে নামেন।
অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সেখান থেকে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পূবাইল থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে এমন একটি ঘটনার তথ্য পেয়েছি, পুলিশ যাওয়ার আগে ছেলেটি কে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে নিয়ে যায়।
পূবাইলে বিলের পানিতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু
