Daily Gazipur Online

পূবাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালি হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি থানার প্রধান সড়ক তালটিয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিন করে মিরের বাজার এসে শেষ হয়।
পরে মিরের বাজারে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও হারুন অর রশিদের সঞ্চালনায় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ জীবন , যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম বাবু,যুগ্ন আহবায়ক খালেদ মোশাররফ, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য ও ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আলম মিয়া, সুমন খান প্রমুখ।