Daily Gazipur Online

পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর কে আকাশ: পাবনা সদর উপজেলার পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মির্জা গোলাম মহম্মদ বেগ।
পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাসুদুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পিআইবি) মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, পুলিশ পরিদর্শক (পিআইবি) ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাইফুদ্দিন ইয়াহিয়া স্বপন, আব্দুল মান্নান মানু, আব্দুর রহমান, রবিউল হোসেন, আব্দুল খালেক, মিজানুর রহমান মিজু, মুরাদ আলী, শাহাদত হোসেন ডাবলু, শাহিদ হাসনাইন বেবি, কবির মাহমুদ বিপ্লব, মাহমুদ হোসেন জনি। সার্বিক তত্ত¡াবধান করেন প্রধান শিক্ষক কামরুন্নাহার এবং উপস্থাপনা করেন জহুরা আক্তার নাসরিন।