ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

এর আগে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য সরকার ও দলকে বিব্রত করেছে। সে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেছেন। সে অনুযায়ী ডা. মুরাদের স্বাক্ষর করা পদত্যাগপত্র ইত্যোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছেন তার জনসংযোগ কর্মকর্তা।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।