Daily Gazipur Online

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ অক্টোবর

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ক্যাম্পেইনে গত ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়।