Daily Gazipur Online

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের অভিনন্দন জানিয়েছে ডা. এস এ মালেক

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. এস এ মালেক এক বিবৃতিতে জানিয়েছেন বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর মহাবিপর্যয় জনিত কারণে বিশ্ব অর্থনীতির যে টালমাটাল অবস্থা এবং এর সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে (স্বল্প ও দীর্ঘ মেয়াদী) পড়বে, এর থেকে পরিত্রাণ পেতে ও উন্নয়নের গতিধারা চলমান রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৭২, ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশাবাদ প্রকাশ করেন এই উদ্যোগের সঠিক বাস্তবায়ন হলে এদেশের
অর্থনৈতিক যে কর্মকা- চলছে, তা অব্যাহত থাকবে এবং মন্দাভাব কাটিয়ে উঠতে ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষ নতুন উদ্যোগে এগিয়ে যাবে। তিনি সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী, যুগান্তরকারী ও গণমুখী সাহসী পদক্ষেপ হিসেবে মনে করেন।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে। আগামীতে বিশ্ব অর্থনীতির যে কোন চ্যালেঞ্জ আসবে, তা মোকাবেলা করে সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হবে। তিনি এই সংকটময় মুহূর্তে সরকারের গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়ন ও বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে থাকার উদাত্ত আহবান জানান।