নিজস্ব প্রতিবেদক: “জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ” ২০২১-২০২২ বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক। এ উপলক্ষে সংগঠনটি রাজধানীতে আনন্দে মিছিল করেছে ।
আজ বৃহস্পতিবার বিকাল ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে এক আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজন করে মহানগর দক্ষিণ, উত্তর ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
এ ব্যাপারে কামরুল হাসান রিপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। সেদিকে লক্ষ্য রেখে জননেত্রী শেখ হাসিনার সরকার ২০২১-২০২২ বাজেটের নাম দিয়েছেন “জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ” । এবারের বাজেট কে আমরা জনবান্ধব বলেই স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল করেছি।