Daily Gazipur Online

বিজয় দিবসে বিকেবি গাজীপুর এর শ্রদ্ধা নিবেদন

গাজীপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেবি গাজীপুরের কর্মকর্তা কর্মচারি গণ শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুর মূখ্য আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে বিকেবির বিভিন্ন শাখা ব্যবস্থাপক গণ ও কার্যালয় কর্মকর্তা কর্মচারি গণ গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।