Daily Gazipur Online

বড় দেওড়া একতা ও উন্নয়ন সমিতির উদ্যোগে পদ্মা সেতু ভ্রমন

মোঃ আতিকুল্লাহ: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার বড় দেওড়া একতা ও উন্নয়ন সমিতির উদ্যোগে শুক্রবার ১জুলাই২০২২ পদ্মা সেতু ভ্রমন করে । বড় দেওড়া একতা ও উন্নয়ন সমিতির সদস্যসহ এলাকার প্রায় আট শতাধিক লোক এই পদ্মা সেতু ভ্রমন আয়োজনে অংশগ্রহণ করেন ।
জাজিরার নাওডোবা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত পদ্মা সেতু ভ্রমণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সমিতির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হাজী মোঃ সোলেমান হায়দার, সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রঞ্জু, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সদস্য নেছার উদ্দিন হা্ওলাদার ও মোঃ রাজিব হায়দার সাদিম, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ছাত্রলীগ ।
উক্ত অনুষ্ঠানে সমিতির সভাপতি হাজী মোঃ সোলেমান হায়দার তার বক্তব্যে বলেন, বড় দেওড়া এলাকায় বসবাসকারী সকলের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলকরণের লক্ষে উক্ত সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে । উক্ত ধারাবাহিকতা অব্যহত রাখতে সমিতির সকল সদস্যসহ এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি । উক্ত অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রঞ্জু, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সদস্য মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য প্রদান করেন। জনাব মোঃ রাজিব হায়দার সাদিম এর সঞ্চালনায় রেফেল ড্র এর পুরস্কার বিতরনের মধ্য দিয়ে উক্ত সমিতির পদ্মা সেতু ভ্রমন অনুষ্ঠান সমাপ্ত হয় ।