Daily Gazipur Online

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপারসহ তিনজন নিহত

এম এ আজিজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে ও সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো স্কুল ছাত্র শাহিন, ট্রাক চালক জামাল উদ্দিন ও হেলপার শাকিব।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে বাড়ী ফেরার সময় কৈয়াদী কেজি স্কুল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে স্কুল ছাত্র শাহীন ঘটনাস্থলেই মারা যায়। নিহত শাহিন কৈয়াদী গিলারবাগ এলাকার রুস্তম আলীর ছেলে। সে স্থানীয় রফিক-রাজু একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্র। অপরদিকে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ের ইনচাজ উজায়ের আল মাহমুদ আদনান জানায়, রাত ২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভান্ডাব এলাকায় আসপাডা ওয়াটার হাউজের সামনে জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের চালক জামাল উদ্দিন ও হেলপার শাকিব মারা যায়।