Daily Gazipur Online

মকবুলা আক্তারের মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের বিশিষ্টি সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী আব্দুর রশিদ খানের স্ত্রী ও এনবিআরের সদস্য শাহ আলম খানের মাতা মকবুলা আক্তারের ১ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমার ছেলের কাপাসিয়ার বাসভবনে দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।