Daily Gazipur Online

মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে সরকারি ছুটি কার্যকর হয়েছিল।
নির্ধারিত ছুটির শেষ দিন আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল থেকে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোও পুনরায় চালু হচ্ছে।
তবে ঈদের পর অফিস খোলার মাত্র একদিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।
এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে। আগামী কাল তারা কর্মস্থলে যোগ দেবেন।
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।