Daily Gazipur Online

ময়মনসিংহের চুরখাই বাজার থেকে পণোর্গ্রাফি ব্যবসায় জড়িত ০৪ জনকে গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু : গত ০৪ মে মেজর আখের মুহাম্মদ জয় ও এএসপি বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব ১৪ ময়মনসিংহের একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই বাজারস্থ তৈয়ব মার্কেটে অবস্থিত “সুজন কম্পিউটার” ও “আনোয়ার কম্পিউটার” এবং মফিজ মার্কেটে অবস্থিত “বাদশা কম্পিউটার” নামক দোকানের ভিতর থেকে পর্ণোগ্রফি ব্যবসায় জড়িত আসামী মোঃ সুজন (২৩), পিতা মোঃ ইউসুফআলী, মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা মোঃ গফুর মিয়া, ৩। মোঃ হৃদয় (২১), পিতা মৃত সাহেব আলী, ৪।মোঃ
বাদশা মিয়া (২৪), পিতা মোঃ জামাল উদ্দিন, সর্ব সাং চুরখাই, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহদেরকে আটক করে।
তাদের হেফাজত হতে পর্ণোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত ০৩ টি ডেস্কটপ কম্পিউটার, ০৫ টি স্পিকার, ০৬ টি কার্ড রিডার ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই বাজারস্থ তৈয়ব মার্কেটে অবস্থিত “সুজন কম্পিউটার” ও “আনোয়ার কম্পিউটার” এবং মফিজ মার্কেটে অবস্থিত “বাদশা কম্পিউটার” নামক দোকানের ভিতর বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও উৎপাদন করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্ণোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে গণ উপদ্রপ সৃষ্টি করে আসছিল।