সাহানুর রহমান,রংপুরঃ বুধবার রাত ১০ টা থেকে রংপুর মহানগরী সহ পুরো জেলা অনিদ্রিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আসিব আহসান লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।জেলা প্রশাসক জানান, রংপুরের আশে পার্শ্বের জেলা গুলোতে ব্যাপক ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে লকডাউন ঘোষনা করা হয়েছে। ফলে রাত ১০ টার পর থেকে রংপুর মহানগর সহ জেলার বাইরে কাউকে যেতে দেয়া হবে না এবং বাইরে থেকে কাউকেই আসতে দেয়া হবেনা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি ।এদিকে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে হোম কোয়ারাইনের সংখ্যা সকল রেকর্ড ভঙ্গ করে ৭ হাজার ৯শ ৫৫ জনে দাঁড়িয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা, আমিন আহাম্মেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে এই বিপুল পরিমান মানুষ কোয়ারাইনটাইনে যুক্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশী ৭ হাজার ১শ ৫ জন নীলফামারীতে, রংপুরে ৮৯ জন , পঞ্চগড়ে ৮৩জন, লালমনিরহাটে ২৪০ জন, কুড়িগ্রামে ১৯ জন, ঠাকুরগায়ে ৩৬ জন . দিনাজপুরে ২শ ৬০ জন, এবং গাইবান্ধায় ১২৩জন। এ ছাড়া আইসোলেশনে আছেন ৩৪ জন। অন্যদিকে কোভিড ১৯ এ সনাক্ত রোগীর সংখ্যা ৩৫ জন। এদের মধ্যে রংপুরে ২ জন, নীলফামারীতে ৬ জন, লালমনিরহাটে ২ জন , কুড়িগ্রামে ২ , ঠাকুরগায়ে ৩ জন দিনাজপুরে ৭ এবং গাইবান্ধায় ১২ জন।আক্রান্তদের অবস্থা স্থিতিশিল হলেও আশংকামুক্ত নয় বলে জানা গেছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন আছেন ১৯জন।